সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরে বিএনপির মিটিং যাওয়ায় যুবক কে পিটিয়ে আহত

মেহেরপুরে বিএনপির মিটিং যাওয়ায় যুবক কে পিটিয়ে আহত

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেপুরোর গাংনী উপজেলার বেতবাড়ীয়া বাজা‌রে যুবদল নেতা সুজন আলী (৩৫) কে পিটিয়ে আহতের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত সুজন আলী বেতবাড়িয়া গ্রামের ঘাটপাড়ার আব্দুর সালামের ছেলে। তি‌নি কাজিপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।

 

১ সে‌প্টেম্বর গাংনী‌তে বিএন‌পির বি‌ক্ষোভ সমা‌বে‌শে অংশ গ্রহণ করায় রাজ‌নৈ‌তিক প্রতিপ‌ক্ষের প্রতি‌হিংসার শিকার ব‌লে জানান আহত সুজন।

আহত সুজন আলী জানান, গত বৃহস্পতিবার (০১-সেপ্টেম্বর) গাংনী‌তে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করি। শ‌নিবার সন্ধ‌্যায় বেতবাড়ীয়া বাজা‌রে গে‌লে বেতবাড়ীয়া গ্রামের নজির বাঙ্গালের ছেলে কামরুল (৪০) ও রহিম মোল্লার ছেলে মিলন (৩৫) তা‌কে বিএন‌পির কর্মসুচী‌তে অংশ নেওয়ার বিষ‌য়ে কৈফিয়ত তলব ক‌রে। এক পর্যা‌য়ে লা‌ঠি দি‌য়ে বেধড়ক মার‌পিঠ ক‌রে কামরুল ও মিলন। প‌রে তা‌কে স্থানীয়রা উদ্ধার করে গাংনী হাসপাতা‌লে প্রেরণ ক‌রে। সুজ‌নের শরী‌রের বি‌ভিন্নস্থা‌নে আঘা‌তে ফু‌লে গে‌ছে। লা‌ঠির গুরুতর আঘাত র‌য়ে‌ছে ব‌লে জানান চি‌কিৎসক।

এ‌দি‌কে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছেন গাংনী উপ‌জেলা যুবদল আহবায়ক চপল বিশ্বাসসহ যুবদল নেতুবৃন্দ।

গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রাজ্জাক জানান, এ বিষ‌য়ে কেউ পু‌লি‌শে অব‌হিত ক‌রে‌নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!