আব্দুল আল মামুন,দৌলতপুর,মানিকগঞ্জ প্রতিনিধি:
২০২৩ সালের নতুন শিক্ষাক্রমের আলোকে “শিক্ষার মান উন্নয়নে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশিতকরণে শীর্ষক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৩ মে) সকাল ১১ টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার অডিটররুমে প্রধান শিক্ষকদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগের,উপপরিচালক, মীর্জা মো: হাসান খসরু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-আমাদের মনে রাখতে হবে মান সম্মত শিক্ষার ধারণা একটি ব্যাপক বিষয়, শিক্ষার্থীরা কি শিখলো সেটিই গুরুত্বপূর্ণ বিষয়। কোন শিক্ষার্থী যদি মোবাইলে আসক্ত হয়ে রাত জেগে অযথা মোবাইল ফোন ব্যবহার করে তাহলে শিক্ষার ব্যাপক ব্যাঘাত ঘটবে। এ জন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। সেই সাথে শিক্ষার্থীরা নিয়মিত পাঠ্যবই পড়ছে কিনা তা দৃষ্টি রাখতে হবে।একমাত্র সুশিক্ষা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রত্যেক শিক্ষার্থীকে বাস্তবতার উপর পাঠদানের পরামর্শ প্রদান করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকদের সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই শিক্ষার্থীরা মানসন্মত শিক্ষা অর্জন করে ভবিষ্যতে এদেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে।
এসময় আরো বক্তব্য রাখেন-উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ,ইউআরসি অফিসার মোঃ জালাল উদ্দীন,সহকারী শিক্ষা অফিসার মোঃ মাশহুদ করিম ও আব্দুস সালাম প্রমুখ । এ সময় অত্র উপজেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal