নিজস্ব প্রতিবেদকঃ
অভিযান চালিয়ে অবৈধ ভাবে গড়ে উঠা ৬ টি স’মিল (করাতকল) জব্দ ও আর্থিক জরিমানা করেছে ভ্রাম্মমান আদালত ।রবিবার (২১ মে ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় উপজেলা র্নিবাহী র্কমর্কতা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বন বিভাগের কালিয়াকৈর রেঁঞ্জ র্কমর্কতা মো: মনিরুল ইসলাম করিম ,চন্দ্রা বিট র্কমর্কতা নুর মোহাম্মদ,বিট র্কমর্কতা শরীফ খাঁন চৌধুরী ,সহ বন বিভাগের অন্যান্য র্কমর্কতা ও প্রশাসনিক র্কমর্কতা বৃন্দ ।

বন বিভাগের বাড়ইপাড়া বিট আওতাধীন এসময় বাড়ইপাড়া ,জালশুকা ও চান্দাবহ এলাকার ফয়সাল সমিল,ফারুখ স’মিল, আয়শা স’মিল,লাখী স’মিল ,হারুন স’মিল ও মো: হালিম হোসেন গং সহ অনুমোদন বিহিন ৬ টি অবৈধ স’মিল (করাতকল) এর মেশিন জব্দ ও প্রত্যেক কে ৫০০০ টাকা করে নগদ ২৭০০০ টাকা আর্থিক জরিমানা করে ভ্রাম্মমান আদালত ।
বন বিভাগের চন্দ্রা বিট র্কমর্কতা নুর মোহাম্মদ জানান র্দীঘদিন যাবত তারা বন অধিদপ্তরের অনুমোদন না নিয়ে অবৈধভাবে স’মিল (করাতকল )পরিচালনা করে আসছে পরে ভ্রাম্মমান আদালত অভিযান চালিয়ে করাতকল জব্দ ও আর্থিক জরিমানা করে ।
projonmo21.com Popular bangla online newsportal