সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় বালু উত্তোলন: জমি ও ড্রেজার মালিকের কারাদণ্ড

সালথায় বালু উত্তোলন: জমি ও ড্রেজার মালিকের কারাদণ্ড

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পুকুর থেকে বালু উত্তোলনের দায়ে দুই জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ মে) বিকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া এলাকায় মাটি কাটার সময় ড্রেজার মালিক মো. আলেম শেখ ও জমির মালিক মো. সাগর মোল্যাকে আটক করা হয়।

 

পরে তাদের উভয়কে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ুবী।

 

দণ্ডপ্রাপ্ত আলেম শেখ (৩২) সালথার কলম শেখের ছেলে এবং সাগর মোল্যা (৪০) ইউসুফদিয়ার তোমজেউদ্দিনের ছেলে।

 

সালথা উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয়রা জানান, উপজেলার একটি প্রতারক চক্রের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে তিন ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রি করছে মাটি ব্যবসায়ীরা। এসব মাটি অবৈধ টলিতে করে নেওয়া-আনার ফলে অধিকাংশ গ্রামীণ কাচাপাঁকা সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কের পাশে ও যেখানে-সেখানে পুকুর খনন করা হচ্ছে। এতে পুরো এলাকার ফসলি জমি ব্যাপাকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা আরো জানান, প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলেও প্রতারক চক্রের মাধ্যমে অধিকাংশ জায়গায় মাটি কেটে বিক্রি করা হচ্ছে।

 

স্থানীয়দের দাবি, প্রশাসনের পক্ষ থেকে প্রতারক চক্রের সদস্যদের খুঁজে বের করে আইনের আওতায় এনে সাজা দিলে ও আরো বেশি বেশি ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রাখলে রক্ষা পাবে ফসলি জমি।

 

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালানো হয়। এ সময় জমির মালিক ও ড্রেজার মালিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

তিনি আরো বলেন, সালথা উপজেলা প্রশাসন অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিষয়ে “জিরো টলারেন্স” নীতি অবলম্বন করে আসছে। তারই ধারাবাহিকতায় যখনই আমরা সুনির্দিষ্ট কোন অভিযোগ পাচ্ছি, তখনই অভিযান পরিচালনা করছি। ফসলি জমি রক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;