সর্বশেষ :
;
Home / সারাদেশ / ঠাকুরগাঁওয়ের আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

ঠাকুরগাঁওয়ের আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

 

 

জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও

 

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

 

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

স্থানীয় লোকজন জানান, আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন রাস্তায় ধাওয়া- পাল্টা ধাওয়ায় জড়িয়ে পরে। এসময় তারা একে অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল ইসলামসহ কয়েকজন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় কয়েকটি মোটরসাইকেল ও দোকানপাট।

 

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘দুটি দল একই সময় সভা ডেকেছিল। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পরে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;