নিজস্ব প্রতিবেদক:
আসছে ২৫ মে গাজীপুর সিটি র্নিবাচন ইতিমধ্যে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গাজীপুর সিটি কপোর্রেশনের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুস সালাম আব্বাস ।তিনি এবার ঠেলাগাড়ী প্রতিকে র্নিবাচন করছেন ।১নং ওয়ার্ডের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করে প্রতিহিংসামুক্ত ওয়ার্ড গড়তে চান ঢাকা গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সালাম আব্বাস । ওয়ার্ডের বিভিন্ন স্থানে সরজমিনে গিয়ে দেখা যায় সম্রাব্য্ব স্থানে ঠেলাগাড়ী প্রতিকে পোষ্টার । সাধারণ জনগনের মধ্যেও র্নিবাচন কে সামনে রেখে বেশ উদ্দিপনা সাংবাদিকদের কাউন্সিলর প্রার্থী আব্দুস সালাম আব্বাস বলেন,গত ৫ বছরে এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। অনুন্নত রাস্তাঘাট, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। এই এলাকার অনুন্নত রাস্তাঘাট অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা, স্যুয়ারেজ লাইনসহ নানা ধরনের ভোগান্তি এলাকার মানুষের নিত্যদিনের সঙ্গী। এলাকাবাসী এবার দেখতে চায় নতুন মুখ। ভোটারদের সুখে দুঃখে পাশে থাকবেন বলে কথা দেন আব্দুস সালাম আব্বাস । এ ছাড়াও দল-মত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করা হবে বলেও জানান তিনি।১নং ওয়ার্ডের মাধবপুর এলাকার নারগিস বেগম নামের নাড়ী ভোটার বলেন আব্বাস ভাই অনেক ভালো মানুষ তিনি কাউন্সিলর না হয়েও সব সময় আমাদের পাশে থেকে এই ওয়ার্ডের নানা উন্নয়ন মূলক কাজে ভুমিকা রেখেছেন ।তাছাড়া গত পাচঁ বছরে র্বতমান কাউন্সিলর আমাদের কোন খোঁজ খবর রাখেনি ।কিন্তু বিপদে আপদে আমরা আব্বাস ভাইকে পাশে পাই ।
projonmo21.com Popular bangla online newsportal