সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে বিশ্ব মা দিবস উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জে বিশ্ব মা দিবস উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বধুবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষাথীদের মাদের নিয়ে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। মা সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামান ।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা মহিলাবিষয়ক অফিসার শাহানাজ আক্তার, জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার জেসমিন বেগম প্রমুখ।
এর আগে ইউএনও আসসাদিকজামান পানজোরা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!