দেলোয়ার হোসেন সিকদার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা সহ কুখ্যাত মাদক সম্রাট চঞ্চল ও তার সহযোগী মাসুমকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মাদকসম্রাট চঞ্চল(৩৭) গাজীপুর জেলার কালিয়াকৈর থানার উলুসারা ডংবেং মিল ফ্যাক্টরি এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তার সহযোগী অপর মাদক কারবারি মাসুম (২৫)ঐ এলাকার মৃত সেলিম হোসেনের ছেল।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান পিপিএম জানান, মাদক কারবারি চঞ্চল ও মাসুম দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে থেকে অত্যন্ত কৌশলে কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকার বিভিন্ন স্থানে মাদকের ব্যবসা করে আসছিল। বেশি সময় একই স্থানে অবস্থান না করায় গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়েও তাদের গ্রেপ্তার করা যায়নি । গত ১৫ মে সোমবার দুপুরের পর গোপন সংবাদ পেয়ে চন্দ্রা এলাকার মাছ বাজার সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসম্রাট চঞ্চল ও তার সহযোগী মাসুমকে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হিরোইন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ১০০ গ্রাম হিরোয়িন যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা। পরে মাদক সম্রাট চঞ্চল ও মাসুমকে ১৯১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর( ৩৬) ১ ও সারণির ১০(ক)/৪১ এ মামলা দায়ের করে চঞ্চল ও মাসুমকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কালিয়াকৈর থানা
পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান পিপিএম আরও জানান থানার রেকর্ডপত্র ও সিডি সার্চ করিয়া জানা যায় যে, ধৃত ১ নং আসামী চঞ্চল ১। কালিয়াকৈর থানার মামলা নং-২৪, তারিখঃ ১৪/০৩/২০২০ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১, ২। কালিয়াকৈর থানার মামলা নং-২৩, তারিখঃ ১৩/০৬/২০২০ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক), ৩। কালিয়াকৈর থানার মামলা নং-১৮, তারিখঃ ০৮/০৪/২০১৮ ইং, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক), ৪। কালিয়াকৈর থানার মামলা নং-১০, তারিখঃ ১০/০৫/২০২২ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, ৫। কালিয়াকৈর থানার মামলা নং-৪২, তারিখঃ ২২/০৮/২০১৫ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড, ৬। কালিয়াকৈর থানার মামলা নং-৪, তারিখঃ ০২/০২/২০২৩ ইং, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/৩৭৯/১১৪/৫০৬ পেনাল কোড, ৭। কালিয়াকৈর থানার মামলা নং-৩, তারিখঃ ০১/১০/২০২০ ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড মামলা সমূহের সহিত জড়িত আছে। সুতরাং চঞ্চল ও তার সহযোগী মাসুম উভয়ই কুখ্যাত মাদক কারবারি।
অপরদিকে চঞ্চল ও মাসুম গ্রেপ্তারের সংবাদ পেয়ে উলুসারা ডংবেং এলাকার সাধারণ জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ও এলাকায় মিষ্টি বিতরণ করেছে।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান, যে কোনো মূল্যে মাদক নির্মূলে পুলিশ বদ্ধপরিকর। মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
projonmo21.com Popular bangla online newsportal