সর্বশেষ :
Home / সারাদেশ / মাওলানা জহুরুল হকের কবর জিয়ারত করলেন এমপি লাবু চৌধুরী

মাওলানা জহুরুল হকের কবর জিয়ারত করলেন এমপি লাবু চৌধুরী

 

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: চিরবিদায় নিলেন দক্ষিণ বঙ্গের বর্ষীয়ান আলেম মরহুম আলহাজ্ব মাওলানা জহুরুল হক (দা:বা:) এর কবর জিয়ারত করলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

 

সোমবার দুপুর ১২টার দিকে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসার মসজিদের পাশে মরহুমের কবর জিয়ারত করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এসময় দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজাম উদ্দিন।

 

এসময় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা স্বেচ্ছোসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেনসহ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে গত বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে আলহাজ¦ মাওলানা জহুরুল হক তার প্রতিষ্ঠিত পুরুরা মাদরাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি ৩ ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!