সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে মাদক ও অটো রিকশা সহ কুখ্যাত ডাকাত মমিন গ্রেফতার

কালিয়াকৈরে মাদক ও অটো রিকশা সহ কুখ্যাত ডাকাত মমিন গ্রেফতার

 

দেলোয়ার হোসেন শিকদার।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় অভিযান চালিয়ে আট মামলার পলাতক আসামি কুখ্যাত মমিন ডাকাত (৪৫)কে ১৩ মে রাত আট টার সময় গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মমিন কালিয়াকুর থানার উলুসাড়াএলাকার আব্দুল হকের ছেলে। এ সময় তার নিকট হতে একশতপিস ইয়াবা ও ছিনতাইকৃত অটোরিকশা ও মালামাল উদ্ধার করা। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান পিপিএম জানান গ্রেফতারকৃত মমিন ডাকাতের নামে আরো আট টি মামলা রয়েছে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান পিপিএম আরও জানান, মমিন ডাকাত অত্যন্ত ধূর্ত প্রকৃতির, সে বিভিন্ন সময় অটোরিকশা ও পথচারীদের গতিরোধ করে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাকে গ্রেপ্তারের বিভিন্ন সময়ে অভিযান চালিয়েও গ্রেফতার করা যাচ্ছিল না আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াকৈর থানাধীন উলুসাড়া এলাকায় গিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার দেহ তল্লাশি করে একশত পিস ইয়াবা ও তার স্বীকারোক্তিমূলক তথ্যে অটোরিকশা ও অটো রিক্সার মালামাল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে কালিয়াকৈর থানায় আরেকটি মামলা রুজু করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;