সর্বশেষ :
;
Home / সারাদেশ / বরিশালে তীব্র তাপদাহে সুপেয় পানি নিয়ে পথচারীদের পাশে বিডি ক্লিন সদস্যরা

বরিশালে তীব্র তাপদাহে সুপেয় পানি নিয়ে পথচারীদের পাশে বিডি ক্লিন সদস্যরা

গৌরনদী প্রতিনিধি : জলবায়ুর প্রভাব ও ঘূর্ণিঝড় মোখার পূর্বাভাসে বরিশালে বেশ কিছুদিন যাবত তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। তাই নগরীর শ্রমজীবী দিন-মজুর ও পথচারী তৃষ্ণার্ত মানুষের জন্য দিনব্যাপী সুপেয় পানির ব্যবস্থা করেছে বে-সরকারী উন্নয়ন সংস্থা বিডি ক্লিন ইউনিট। আজ বৃহস্পতিবার (১১ মে) বরিশাল নগরীর সদররোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিনামূল্যে তৃষ্ণার্ত শিশু থেকে শুরু করে বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে এক কাতারে দাড়িয়ে পানি তুলে দিয়ে এই সেবার আয়োজন করেছে তারা। সরেজমিনে দেখা যায়- বিডি ক্লিন সংস্থার প্রায় ৫০ জন ছেলে-মেয়ে সদস্যরা ৬টি বুথের মাধ্যমে পানি সরবরাহ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন বরিশাল আঞ্চলিক সমন্বয়ক মাসুদুর রহমান, সাবেক বিভাগীয় সমন্বয়ক ইব্রাহিম মাসুম, উপজেলা সমন্বয়ক জাহেদ ইমরান। আরো উপস্থিত থেকে মানবিক সেবা কাজে বিডি ক্লিন ইউনিট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম ইসলাম ইমন,রায়হান চৌধুরী, মোঃ ইলিয়াস, সোলাইমান নিশান, মোঃ সোলাইমান, মোঃ তামিম ইসলাম, জিনিয়া, জান্নাত ও ফারহানা প্রমুখ।

 

প্রচণ্ড গরম ও তীব্র তাপদাহে নগরীর পথচারীদের মঝে সুপেয় পানি সরবরাহ কাজে নিয়োজিত বিডি ক্লিন বরিশাল আঞ্চলিক সমন্বয়ক মাসুদুর রহমান জানান, এখানে আমরা সকল সদস্য নিজেদের আর্থায়নে এই পানি ক্রয় করে সেবা দিয়ে যাচ্ছি।আগামী কাল থেকে নগরীর লঞ্চঘাট, নথুল্লাবাত বাস স্টেশন, রুপাতলী বাস স্টেশন, চৌ-মাথা, বাংলাবাজারসহ বিভিন্নস্থানে আমাদের এই কার্যক্রম যে কয়দিন এ ধরনের তাপমাত্রা বৃদ্ধিসহ গরম থাকবে ততদিন আমরা পথচারীদের তৃষ্ণা মিটাবার সেবামূলক কাজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত করে যাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;