কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্প হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ৮ শতাধিক মেধাবী শিক্ষার্থী পেলেন শিক্ষা উপকরণ ট্যাব। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৬১টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৮ শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ট্যাব বিতরণ করেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের প্রকল্প পরিচালক মো.দিলদার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মাহনুমা রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, প্রধান শিক্ষক জোবায়ের সাইদ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুল ইসলাম শোভন ও জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম।
projonmo21.com Popular bangla online newsportal