কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মোমেন মোড়ল (৪২) নামের সাজাপ্রাপ্তসহ ৫ মামলার ওয়ারেন্ডভুক্ত আসামী মোমেনকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট ও আরো একটি নতুন পাসপোর্টের ফটোকপিসহ মালেশিয়া যাওয়ার বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (০৯ মে) দুপুরে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (০৮ মে) দিবাগত রাতে রাজধানী ঢাকার উত্তর খান থানার দোবাদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃত মোমেন উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে। তিনি উত্তর খান থানার দোবাদিয়া এলাকায় এক রুমের একটি বাসা ভাড়া নিয়ে স্থানীয়ভাবে অটোরিকসা চালাতো।
projonmo21.com Popular bangla online newsportal