সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মো. মজির মোল্যা (৬২) নামে এক বৃদ্ধ’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের জুগিডাঙ্গা লক্ষনদিয়া গ্রামে নিজ বাড়ির কাচারি ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মজিবর জুগিডাঙ্গা লক্ষনদিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জনক।

গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু জানান, সোমবার সকালে স্ত্রী আলেয়া বেগমের সঙ্গে ঝগড়া করে বিকালে বাড়ির কাচারি ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে ঝুলে পড়ে বলে তার পরিবার দাবি করেন। পরে ঘরের আড়া থেকে তার দেহ দ্রুত নামিয়ে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে ধারনা করা হচ্ছে কাচারি ঘরের ভেতরই তার মৃত হয়। খবর পেয়ে ওই বাড়িতে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
তিনি আরো জানান, মজিবরের পাঁচ ছেলে-মেয়ে বিয়ে করে যার যার মতো আলাদা সংসার করছেন। তবে এটা হত্যা না আত্মহত্যা তা নিয়ে নিয়ে নানা গুঞ্জন রয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে বের করবে। এদিকে স্থানীয় অনেকের দাবি পাঁচ সন্তানের মধ্যে দুই ছেলের সঙ্গে মজিবেরর বিরোধ চলছিল।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ওই বৃদ্ধর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রির্পোট আসার পর বুঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
projonmo21.com Popular bangla online newsportal