মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের ডাইনবন্দর ভাঙ্গা হইতে বাঘুলি পর্যন্ত রাস্তার ইট সোলিং রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। ৩ এপ্রিল বুধবার বিকালে ডাইনবন্দর ভাঙ্গা হইতে বাঘুলি পর্যন্ত রাস্তার ইট সোলিং রাস্তার কাজের উদ্বোধন করেন- দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুর রহমান,খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান,আওয়ামীলীগ নেতা বুলবুল,চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সাইনুদ্দিন সহ অত্রগ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনের পুর্বে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজা রাস্তার বিভিন্ন অংশ পরিদর্শন শেষে সকলের সাথে মতবিনিম করেন।
projonmo21.com Popular bangla online newsportal