সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় ট্রলি গাড়ি থেকে পড়ে গিয়ে প্রাণ গেল কৃষকের

সালথায় ট্রলি গাড়ি থেকে পড়ে গিয়ে প্রাণ গেল কৃষকের

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ট্রলি গাড়ি থেকে পড়ে গিয়ে মো. আয়নাল শেখ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়নাল পুটিয়া গ্রামের মৃত খোরশেদ শেখের ছেলে। তিনি এক সন্তানের জনক।

ট্রলি গাড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ।

স্থানীয়রা জানান, বিকালে আয়নাল মাঠে ঘাস কাটতে যায়। ঘাস কেটে আসার সময় মাঠের মধ্যে মাটি নেওয়ার জন্য চলাচলরত একটি ট্রলি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ট্রলি গাড়ির ঝঁাকিতে সেখান থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আয়নাল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়ায় মৃতদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;