সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে কারখানায় শ্রমিক অসন্তোশের ঘটনায় আহত ২,কারখানা ভাংচুড়

কালিয়াকৈরে কারখানায় শ্রমিক অসন্তোশের ঘটনায় আহত ২,কারখানা ভাংচুড়

নিজস্ব প্রতিবেদক:

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক বনফুল র্মাকেট এলাকায় বৃহস্পতিবার (৪ মে

) সকাল ১১ টার দিকে আফতাব ইন্ডাস্ট্রিয়াল র্পাক নামক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক

অসন্তোশের ঘটনা ঘটেছে ।এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা কারখানার মূল ফটক ,নিরাপত্তাকর্মীর কক্ষের সিসি

ক্যামেরা,টেলিভিশন সহ প্রোডাকসন ম্যানেজারের কক্ষে থাকা কম্পিউটার ও মূলবান জিনিসিপত্র ভাংচুড়

করেছে কারখানার শ্রমিকরা ।এ ঘটনায় কারখানার পিএম রানা আহম্মেদ ও সিকোউরিটি ইর্নচাজ

জরুহুল ইসলাম আহত হয়েছেন ।এতে কারখানার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন

কারখানা কর্তৃপক্ষ । পরিস্থিতি নিয়ন্ত্রনে মোতায়েন করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ।

কারখানা র্কতৃপক্ষ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সূত্র জানায় পহেলা মে শ্রমিক দিবস থাকায় কারখানা বন্ধ থাকে

পরের দিন যথারিতি কারখানা চলাকালীন বকেয়া বিলের কারনে ঐ কারখানার গ্যাস ও বিদুৎ সংযোগ

বিচ্ছিন্ন করে গ্যাস ও বিদুৎ র্কতৃপক্ষ ।এতে ৩ মে কারখানা বন্ধ ঘোষনা করা হলে মে সকাল ১১ টার

দিকে এপ্রিল মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করে কারখানার শ্রমিকরা । এসময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে

কারখানার মেইন গেইট,কম্পিউটার,সিসি ক্যামেরার মনিটর, কারখানার জানালার গ্লাস সহ ভাংচুড় করে

মুল্যবান জিনিসপত্র ।অপরদিকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করতে চাইলে ঐ কারখানার পিএম ও

সিকোউরিটি ইনর্চাজ আহত হয় ।এতে ঐ নিরাপত্তার্কমীর ডান চোখ মারাত্বক ভাবে জখম হয়েছে ।

পরে আহতদের উদ্ধার করে মৌচাক সুফিয়া ক্লিনিকে ভর্তি করা হয় ।অপরদিকে শ্রমিকদের দাবি নিয়মিত

তারা বেতন পাননা মাসের ২৫ তারিখের পর দেয়া হয় শ্রমিকদের বেতন । এদিকে বাড়ি ভাড়া ও বাকী দোকান

বিল সময় মত পরিশোধ না করার কারনে বাকী দিতে চাননা এলাকার দোকান মালিকরা ।

এ ঘটনায় কারখানার প্রোডাকসন ম্যানেজার রানা মাহমুদ বলেন হটাৎ করেই শ্রমিকরা কারকানায় ভাংচুড়

চালায় ।গ্যাস ও বিদুৎ বিল বকেয়া থাকার কারনে সংযোগ বিচ্ছিন্ন করে র্কতৃপক্ষ একারনে সাময়িক

সময়ের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে ।তাছাড়া শ্রমিকরা যে বেতনের দাবি করছেন তা তো ১০ তারিখে

দেয়া হবে ।তিনি আরো বলেন আজকে মাত্র ৪ তারিখ এখন তো বেতনের প্রশ্ন আসেনা ।কে বা কারা

শ্রমিকদের উষ্কানি দিয়ে এ ভাংচুড় চালিয়েছে বলে দাবি করেন কারখানা র্কতৃপক্ষ ।

এ ঘটনায় শিল্প পুলিশের কালিয়াকৈর জোনের ইনর্চাজ নিতাই চন্দ্র বলেন খবর পেয়ে পরিস্থিতি

নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন করা হয়েছে ।তবে কারখানার কর্তৃপক্ষ যদি দোষিদের বিরুদ্ধে পুলিশের কাছে

অভিযোগ দেয় তাহলে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;