দেলোয়ার হোসেন সিকদার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস(ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩মে) সকালে মাকিষবাতান এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান মেহেদীর সঞ্চালনায়।
প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিকদার মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা আওয়ামীলীগ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কলামিস্ট, লেখক ও অনলাইন প্রেস ইউনিটের প্রতিষ্ঠাতা মুমিন মেহেদী। এ দিবসটি উপলক্ষে আলোচনায় আলোচকগণ বলেন, সাংবাদিকগণ ও সংবাদকর্মীরা সারাবিশ্বে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে গিয়ে বিভিন্ন সময়ে হামলা-মামলা ও হত্যার শিকার হচ্ছেন তাই বিশ্ব নেতৃবৃন্দের কাছে আজ জোর দাবি জানাচ্ছি, সাংবাদিক ও সংবাদকর্মীদের যাতে স্বাধীনভাবে ও নিরাপদ ভাবে তারা তাদের কর্তব্য পালন করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আলোচনায় সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বলে যে আইনটি পাস করা হয়েছে তার কিছু কিছু ধারা অবাধ ও স্বাধীন সাংবাদিকতার সাথে সাংঘর্ষিক তাই আজকের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা হতে জোর দাবি জানাচ্ছি যে মুক্ত সাংবাদিকতার সাথে ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো সাংঘর্ষিক বলে মনে হয় সেগুলো সংশোধন বা বাতিল করতে হবে। সেই সাথে সাংবাদিকগন ও সংবাদকর্মীরা যাতে করে অবাধ ও স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারে তা নিশ্চিত করা এখন সময়ের দাবি,
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশ দেশরত্ন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ সরকার পরিচালনা করছেন বিধায় দেশ আজ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ হতে দেশকে তিনি স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, সুতরাং স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সকল নাগরিকদেরকে স্মার্ট হতে হবে, সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, এবং দ্বাদশ সংসদ নির্বাচন সামনে- এ নির্বাচনকে সামনে রেখে এই আসনের মাননীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি মহোদয় কে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এবং বর্তমান সরকারের ধারাবাহিকতা রক্ষার্থে আবারো নৌকা মার্কায় ভোট চেয়ে এবং সাংবাদিকদের সবসময় পাশে থাকার ঘোষণা দিয়ে সাংবাদিকদের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা চেয়ে তিনি তার আলোচনা শেষ করেন।
আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন, সরকার আব্দুল আলীম নির্বাহী সভাপতি কালিয়াকৈর প্রেসক্লাব, বক্তব্য রাখেন, কালিয়াকৈর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,কালিয়াকৈর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন সানি কালিয়াকৈর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ শাহ আলম সিকদার প্রমূখ এ সময় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, নেতাকর্মীরা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

projonmo21.com Popular bangla online newsportal