সর্বশেষ :
;
Home / সারাদেশ / বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

 

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার সকালের দিকে বন্দর গ্রামে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ওবায়দুল্লাহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন।এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় বিহগলে করুন সুর বেজে ওঠে। পরে সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেনের জানাযা ও দাফন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন(অবঃ) আব্দুল মালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান আমদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে এর আগে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;