সর্বশেষ :
Home / সারাদেশ / অসহায়দের মাঝে ঈদ উপহার দিলেন আমেরিকান প্রবাসী ইসহাক মোল্লা বাবু 

অসহায়দের মাঝে ঈদ উপহার দিলেন আমেরিকান প্রবাসী ইসহাক মোল্লা বাবু 

 

 

 

মোঃআসাদুজ্জামান নুর

 

গাজীপুরের কালীগঞ্জে আমেরিকান প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ ইসহাক মোল্লা বাবুর উদ্যোগে পবিত্র মাহে রমজান ব্যাপী অসহায়, দুঃস্থ, গৃহহীন, মসজিদ, মাদ্রসা ও এতিমখানায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ ইসাহাক মোল্লা বাবুর বড় ভাই ডাঃ আল মাহমুদ পারভেজ এর মাধ্যমে ১ রমজান থেকে উপজেলার মোক্তারপুর, জামালপুর, বক্তারপুর ও বাহাদুরসাদী ইউনিয়নের ২০০জন অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে মোট সাড়ে ৩লাখ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সাড়ে ৫ লাখ ও গৃহহীনদের ঘর নির্মাণের জন্য ১ লাখ টাকা এবং রাতকানা গ্রামের নাছির উদ্দিন শেখের পুত্র দৃষ্টি প্রতিবন্ধি হানিফের পরিবারের জন্য একটি অটোরিক্সা ঈদ উপহার হিসেবে বিতরণ করেন। এছাড়াও শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে ১৩০টি অসহায় ও দুঃস্থ পরিবারে এক কেজি করে গরুর মাংস প্রদান করে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

 

ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ ইসাহাক মোল্লা বাবু বলেন, আমি দীর্ঘদিন যাবৎ গোপনে ও প্রকাশ্যে গরীব, অসহায় এবং দুঃস্থদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে আসছি। আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে। অন্যান্য প্রবাসীগণও যদি গরীব ও অসহায়দের জন্য নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগীতার হাত বাড়িয়ে দেন তাহলে তারা উপকৃত হবেন।

 

মাসব্যাপী ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মাঝে ছিলেন, জামালপুর ইউপি সদস্য আব্দুল মান্নান মোল্লা ও মোঃ তৈমুর রহমান বজলু, মাসুদ মোল্লা, জামালপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান মোল্লা, জামালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জোনায়েদ খন্দকারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!