সর্বশেষ :
Home / সারাদেশ / ঈদ যাত্রার চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের বিশেষ প্রস্তুতি

ঈদ যাত্রার চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের বিশেষ প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক:

‘ঈদ যাত্রার চ্যালেঞ্জ মোকাবিলায় মহাসড়কে নিরাপত্ত্যায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে ’ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি সাহাবুদ্দিন খান বলেন, আমরা প্রথমত চিহ্নিত করেছি, যে আমাদের ঈদ যাত্রায় পাঁচটি মহাসড়ক রয়েছে ও অন্যান্য আঞ্চলিক সড়ক রয়েছে। তার মধ্যে কোনো কোন জায়গায় আমাদের চ্যালেঞ্জ থাকে। সেই সমস্ত জায়গায় নিরাপত্তা জোরদাওে আমাদের গুরুত্বটা একটু বাড়িয়ে দিয়েছি। বুধবার (১৯ এপ্রিল) গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে এসব কথা বলেন । তিনি আরো বলেন, ঈদ উপলক্ষে পুলিশ প্রতিবছরই ব্যাপক প্রস্তুতি নেয়, এছাড়াও ব্যাপক ব্যস্থাপনা গ্রহণ করে থাকে। বিশেষ করে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এবার আরও বেশি যাত্রীদের নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে অনেকগুলো মিটিং আমরা করেছি। আমরা ঈদ যাত্রায় সার্বিকভাবে র্পযবেক্ষণ করছি । আজ আমি বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছি। কোথাও যানজট দেখতে পাইনি। রাস্তাঘাট যানজট মুক্ত রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। জনসাধারণের মধ্যেও এক ধরনের স্বস্থি কাজ করছে। আজ বিকেল থেকেই সড়কে একটু চাপ বাড়তে পারে, আগামীকাল আরও চাপ বাড়তে পারে। সেই লক্ষে আমাদের সব পংস্তুতিÍ

রয়েছে। আশা করি যাত্রী সাধারণ স্বস্থিতে বাড়ি ফিরতে পারবেন। অতিরিক্ত আইজিপি বলেন, টহল বাড়ানো হয়েছে, ইন্টেলিজেন্সের সংখ্যা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের সাব কন্ট্রোল-কন্ট্রোল রুম করা হয়েছে। আমাদের অ্যাম্বুলেন্সগুলোকে রেডি করা হয়েছে, রেকারগুলোকে রেডি করা হয়েছে। এছাড়া এবার বিশেষভাবে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটা হলো হাইওয়েতে অনেক সময় গাড়ি বিকল হয়ে যেতে পারে সে জন্য, মহাসড়কের পাশে যে গ্যারেজগুলো রয়েছে। সে গ্যারেজগুলো একটি তালিকা তৈরি করে আমরা সংরক্ষণে রেখেছি। যেন সড়কে কোনো গাড়ি নষ্ট হয়ে গেলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটা মেরামত করে সচল করতে পারে। এবার তীব্র তাপদাহে যাত্রীদের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে। পরিদর্শনে এ সময় উপস্থিত ছিলেন-হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি বরকত উল্লাহ খান, অ্যাডিশনাল ডিআইজি শ্যামল কুমার, গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম ও কালিয়াকৈর থানার ওসি মো: আকবর আলী খান, সালনা হাইওয়ে থানার ওসি মো: আতিকুর রহমান প্রমূখ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!