সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামে ১৪ এপ্রিল দিবাগত রাতেঅগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু। এসময় তার দুই কন্যা ও দুই জামাতা উপস্থিত ছিলেন।

 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের মাঝে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মো: সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, সালথা থানার সেকেন্ড অফিসার এসআই সৈয়দ আওলাদ হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, মাঝারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফসার মাতুব্বর ও গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্লা, সালথা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজ ও সাধারণ সম্পাদক শাহিন আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;