দেলোয়ার হোসেন সিকদার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর কালিয়াকুর উপজেলায়প্রাণকেন্দ্রে নির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ এপ্রিল সোমবার সকালে এ মসজিদের শুভ উদ্বোধন করা হয়। সারাদেশে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আজ চতুর্থ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি চতুর্থ পর্যায়ের ৫০ টি মডেল মসজিদের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার প্রাণকেন্দ্রে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাস স্ট্যান্ডের সন্নিকটে এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্রে ধর্মপ্রাণ মুসলমানদের এবাদত বন্দেগীর জন্য দরজা খুলে দেয়া হলো। এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে কালিয়াকৈর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা গাজী শরফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয় পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয় ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক গাজী মোহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপিকা জায়েদা নাসরিন ভাইস চেয়ারম্যান কালিয়াকৈর উপজেলা পরিষদ। অত্র মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ঠিকাদার রফিক কনস্ট্রাকশন এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সহ ধর্ম প্রাণ মুসলমানগন ও উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম গন।
উল্লেখ্য এ মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে একজন ইমামকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি আব্দুর রহিম নোমান তিনি ইতিপূর্বে কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সাথে এক জন মোয়াজ্জিন ও দুইজন খাদেমকে আপাতত নিয়োগ দেওয়া হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal