সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে অর্ধশতাধিক প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কালীগঞ্জে অর্ধশতাধিক প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে চুয়ারিয়াখোলা জন উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কালীগঞ্জ পৌর এলাকা আজাদ কমিউনিটি সেন্টারে স্থানীয় ৫৫ জন শারীরিক, দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে চাল ডাল তেল চিনি ও সেমাই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

সংগঠনের সভাপতি মো. সুরুজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপা জাহান মিতুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আজাদ ফারুক উদ্দিন আহমেদ, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান,বাংলা টিভির সাংবাদিক রফিক সরকার প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!