সর্বশেষ :
Home / সারাদেশ / ওয়ালটন কারখানায় অসুস্থ হয়ে তিন শ্রমিকের মৃত্যু,আহত ১ মহাসড়ক অবরোধ

ওয়ালটন কারখানায় অসুস্থ হয়ে তিন শ্রমিকের মৃত্যু,আহত ১ মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ওয়ালটন কারখানায় অসুস্থ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে । এ ঘটনায় একজন মুমুর্ষ অবস্থায় শেখ ফজিলাতুননেসা হাসপাতালে র্ভতি করা হয়েছে ।

রবিবার (১৬ এপ্রিল ) সন্ধ্যায় ওয়ালটন কারখানার ভিতর ইফতারী খাওয়ার পর হটাৎ তারা অসুস্থ হয়ে পরলে দ্রুত চিগিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেসা হাসপাতালে নিয়ে আসলে তিজন কে মৃত ঘোষণা করে চিগিৎসক ।এ ঘটনায় ওয়ালটন কারখানার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অগ্নি সংযোগ করেছে । অপরদিকে দুইপাশের প্রায় ৪ কিলোমিটার সড়ক তিব্র যানজটের সৃষ্টি হয়েছে ।

নিহতরা হলেন টাঙ্গাইল সদরের গোশাইর জউয়াইর এলাকার নুরুল ইসলামের ছেলে আশরাফ আলী (৩০)থভূয়াপুর থানার বারবারই গ্রামের আব্দুল রশিদের ছেলে আব্দুল বারেক বারী(২৯),সিরাজগঞ্জের চৌহালী থানার কুর্কি মধ্যপাড়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে ফরিদ মিয়া(২৮) ।

আল আমিন হোসেন (২৮) নামের আরেক শ্রমিক হাসপাতালে মুমুর্ষ অবস্থায় ভর্তি আছেন । তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে ।

চার শ্রমিকই কারখানার পাউডার কোটিং সেকসনের অপারেটর ছিলেন ।( বিস্তারিত আসছে )

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!