মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ নাহিদ ইসলাম( ২০) কে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে।

১৫ এপ্রিল বিকেল ৬ টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি – মেহেরপুর, ক্যাম্পের একটি চৌকষ দল মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের গাংনী হতে রামকৃষ্ণপুরধলাগামী রাস্তায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ ব্যবসায়ী নাহিদ কে আটক করেছে। এ-সময় তার নিকট হতে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইলও জব্দ করা হয়।
আটককৃত আসামী নাহিদ ইসলাম মেহেরপুরের গাংনীর গাড়াবাড়িয়া গ্রামের লাল্টু মিয়ার ছেলে।
১৬ এপ্রিল সকাল সাড়ে ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১২ এর অধিনায়ক মোঃগোলাম ফারুক জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে ১৬ এপ্রিল সকালে মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal