সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জ উপজেলার ১০ হাজার পরিবার পাচ্ছেন ঈদ উপহার সামগ্রী

কালীগঞ্জ উপজেলার ১০ হাজার পরিবার পাচ্ছেন ঈদ উপহার সামগ্রী

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার অসহায় গরিব, দুস্থ ও ছিন্নমূল ১০ হাজার পরিবার ঈদ উপহার সামগ্রী পাচ্ছেন। গতকাল রোববার সকালে উপজেলার নাগরী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে ঈদ উপহার বিতরণী কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

পরে তুমলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আড়াচাঁনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকার অসহায় গরিব পরিবারের মাঝে পোলার চাউল, তেল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ ও সাবান ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি অসহায় পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

এদিকে বেলা সাড়ে বারোটায় বক্তারপুর ইউনিয়নের অসহায় গরিব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মানবতার নেত্রী মেহের আফরোজ চুমকি এমপি উপস্থিত থেকে দুস্থ পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ করে থাকেন।

গাজীপুর জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, উপজেলার ১০ হাজার অসহায় গরিব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। রোববার নাগরী, তুমলিয়া ও বক্তারপুর তিনটি ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামী মঙ্গলবার(১৮ এপ্রিল) বাকি কালীগঞ্জ পৌরসভা, বাহাদুরসাদী, জামালপুর, মোক্তারপুর, জাঙ্গালিয়া ইউনিয়নের অসহায় গরিব পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার, সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ উল আলম খান, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মো.শরীফ হোসেন খান কনক, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.অলিউল ইসলাম অলি, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপুসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!