সর্বশেষ :
Home / সারাদেশ / অসহায় মানুষকে ঈদ সামগ্রী দিলেন সাবেক মেম্বার

অসহায় মানুষকে ঈদ সামগ্রী দিলেন সাবেক মেম্বার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ৮নং ওয়ার্ড মাজুখান এলাকায় দুই হাজারের অধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সাবেক ইউপি সদস্য ও মৌচাক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন।

এছাড়াও প্রায় ১০ বছর ধরে তার ওয়ার্ডের প্রতিটি গ্রামের দুস্থ ও অসহায় মানুষকে প্রতি বছর ঈদ সামগ্রী দিয়ে আসছেন। এসব ঈদ সামগ্রী পেয়ে খুশি দরিদ্র অসহায় পরিবারের মানুষেরা।

শনিবার (১৫ এপ্রিল) সকালে দুই হাজার মানুষের মাঝে ৪ হাজার কেজি আলু, ৪ হাজার কেজি পিয়াজ,২ হাজার কেজি চিনি,৪ হাজার পেকেট লাচ্চা সেমাই ও ২ হাজার বোতল সয়াবিন তৈল বিতরণ করেন। মোট ২ হাজার প্যাকেট করা হয়। প্রতি জনকে ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ২ প্যাকেট লাচ্চা সেমাই ও ১ লিটার তেল দেওয়া হয়।

ঈদ সামগ্রী উপহার পেয়ে ষাটর্উধ বয়সি নাসিমা বেগম বলেন, মোশারফের ভালো করুন আল্লাহ । ও সবসময় আমগো সাহায্য করে। প্রতি বছর ঈদের আগে সেমাই, চিনি আরও অনেক কিছু দেয়। এবারও আমার মত হাজার হাজার মানুষকে দিয়েছে। এই ভালো কাজের পুরস্কার ও পাইবো।

মোশারফ হোসেন বলেন, আমি ১০ বছর এ ওয়ার্ডের মেম্বার ছিলাম। এবছর আমি মেম্বার হতে পারিনি কিন্তু এই ওয়ার্ডের মানুষের উন্নয়নের সার্থে সবসময় কিছু না কিছু করেছি। এলাকার দুস্থ অসহায় পরিারের সদস্যদের আমার প্রতি একটি দাবি থাকে। এজন্য প্রতি বছরের ন্যায় এবারেও ৮নং ওয়ার্ডের ২ হাজারের অধিক পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেছি। আগামীকাল আরেক গ্রামে ১০০০ পরিবারের মাজে দিব ইনশাআল্লাহ। তাছাড়া আমি যেহেতু ইউনিয়ন যুবলীগের সভাপতি সেজন্য প্রধানমন্ত্রীর ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সাধ্যমতো আমিও অংশগ্রহণ করেছি মাত্র ।

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!