কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার এতিম ছাত্রদের নতুন জামা ঈদ উপহার দিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। মানবতার নেত্রী মেহের আফরোজ চুমকি এমপি গতকাল শনিবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এমপির বাসভবনে ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে এতিমদের মাঝে এ নতুন জামা বিতরণ করেন।

কালীগঞ্জ পৌরসভার মুলগাঁও মাদ্রাসা, দক্ষিণ খলাপাড়া ও গোলাবাড়ি এতিমখানা ও মাদ্রাসার দুইশত ক্ষুদে ছাত্রদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন জামা বিতরণ করা হয়। ঈদের আগে নতুন জামা পেয়ে আনন্দিত ক্ষুদে শিক্ষার্থীরা। তাই তো নতুন জামা পেয়ে তারা উচ্ছ¡াস প্রকাশ করেন।
এই সময় উপস্থিত ছিলেন এমপির স্বামী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মো.শরীফ হোসেন খান কনক, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো.মাজেদুল ইসলাম সেলিম ও মো.মিন্টু মিয়া, কালীগঞ্জ পৌর কাউন্সিলর কান্তা ভূইয়া প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal