মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে হাবিবুর রহমান (৩৪) নামের একজন নিহত হয়েছে। ১৪ এপ্রিল শুক্রবার সকাল সোয়া ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে হাবিবুর রহমান গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ক্যাম্প পাড়ার আবু বকরের পুত্র। হাবিবুরের পরিবার সুত্রে জানা যায় ঘটনার সময় গরু ঘরে বৈদ্যুতিক ফ্যান লাগানোর সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরতর আহত হয়ে যায় তাৎক্ষণিক ভাবে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ আঃ রাজ্জাক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন বিদ্যুৎ পৃষ্ঠে নিহত হওয়ায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal