কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
বাংলার ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে লালন করে বর্ণিল সাজে সজ্জিত হয়ে ঢাকঢোল ও বাশি বাঁজিয়ে মঙ্গল শোভাযাত্রা করেছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে স্কুল ও কলেজ শিক্ষার্থীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে আসেন উপজেলা পরিষদ চত্বরে। কোনো স্কুল সেজেছে হালখাতা সাজে, কেউ বাংলার কৃষক, বিষ্ণু,উপজাতীয় পোষাকে এসেছে বাংলার নববর্ষকে উদযাপন করতে। কেউ এসেছে বাংলার ঐতিহ্য পালকি নিয়ে, নববধূ-বর রূপে সজ্জিত হয়ে।

গতকাল শুক্রবার সকাল দশটায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলার ঐতিহ্য সাজে সজ্জিত শিক্ষার্থী, শিক্ষক, উপজেলার কর্মরত কর্মকর্তাদের নিয়ে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা পর্যন্ত যেয়ে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামান, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অফিসার ডা.মো.ইউসুফ হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা সমবায় অফিসার মির্জা ফারজানা শারমিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জহির উদ্দিন, কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী মো.মিজানুর রহমান, কালীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মু.নাজমুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জুয়েনা আহমেদ প্রমুখ।
ঃ
projonmo21.com Popular bangla online newsportal