সর্বশেষ :
Home / সারাদেশ / বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

মুছে যাক গ্লানি,ঘুচে যাক জরা, অগ্নিস্লানে শুচি হোক ধরা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঙালির ঐতিহ্য বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেল কক্ষে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামানের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অফিসার ডা.মো.ইউসুফ হাবিব, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী মো.মিজানুর রহমান প্রমুখ।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলা মো.বেলাল হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুল ইসলাম শোভন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জহির উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো.শাহাদৎ হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

এরপর বাংলা নববর্ষ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমকি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের মাঝে পুরস্কার করেন উপজেলা প্রশাসন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!