সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে একজনের কারাদন্ড

সালথায় ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে একজনের কারাদন্ড

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় অবৈধভাবে ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটের ভাটায় বিক্রির করায় স্থানীয় গোপাল বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাসকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 

আজ মঙ্গলবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের হাটুরিয়া লাহিড়িপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)

মো: সালাহউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: আনিচুর রহমানসহ একদল পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

 

এসআই মো: আনিচুর রহমান বলেন, প্রকাশ্যে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালতে মাটিকাটা চক্রের সদস্যদের হাতেনাতে ধরা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত পুলিশের সহযোগিতায় মাটিকাটা চক্রের ১ সদস্যকে আটক করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: সালাহউদ্দিন আইয়ুবী বলেন, প্রকাশ্যে ফসলী জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটের ভাটায় বিক্রির জন্য “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে” অভিযুক্ত গৌরাঙ্গ বিশ্বাস, পিতা গোপাল বিশ্বাসকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, সালথা উপজেলা প্রশাসন প্রতিনিয়ত অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!