নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১০ ই এপ্রিল সোমবার সুফিয়া মডেল হাই স্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জাতীয় বাদী দল বিএনপি, কালিয়াকৈর পৌর শাখা ও অঙ্গসংগঠন।
কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বি. এন. পির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোঃহুমায়ূন কবির খান। কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বি. এন. পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তার, কালিয়াকৈর পৌর যুব দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, পৌর যুব দলের সদস্য সচিব আমজাদ হোসেন, কালিয়াকৈর উপজেলা যুব দলের আহ্বায়ক মোঃ তপন খান, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক ইরফান আলী গার্ডেন।উপস্থিত ছিলেন কালিয়াকৈর কলেজ ও পৌর ছাত্র দলের সকল নেতৃবৃন্দ এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal