কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা উত্তোলন, এসো হে বৈশাখ গান ও মঙ্গল শোভাযাত্রা মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পহেলা বৈশাখ সকালে র্যালির আয়োজন করবে। পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পহেলা বৈশাখ সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নববর্ষ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিবেশিত হবে বলে প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, কালীগঞ্জ থানার ওসি মো.ফায়েজুর রহমান, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জহির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন্নাহার, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal