সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে জাতীয় পার্টির ইফতার মাহফিল

কালিয়াকৈরে জাতীয় পার্টির ইফতার মাহফিল

 

দেলোয়ার হোসেন সিকদার।

কালিয়াকৈর ( গাজীপুর)  প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈরে কালিয়াকৈর উপজেলা ও পৌর জাতীয় পার্টির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের গাবতলী এলাকায় একটি জলকুটিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির  ছাত্র সমাজ বিষয়ক   যুগ্ম সাধারণ সম্পাদক আল আমীন সরকার।

কালিয়াকৈর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ: জলিলের সঞ্চালনায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে   বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও শ্রীফল তলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি   মো: ছিদ্দিক হোসেন, ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম, ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পান্না মিয়া,প্রফেসর (অব:) আব্দুল জলিল,ওসমান আলী সহ অনেকে। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;