কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মানসিক প্রতিবন্ধী (২১) এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে জড়িত থাকার অভিযোগে মাসুদুর রহমান হৃদয় (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় ভূক্তভোগী প্রতিবন্ধী নারীর বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে সেই মামলায় রাতে অভিযুক্ত হৃদয়কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এদিকে, ভূক্তভোগী প্রতিবন্ধী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে গ্রেফতারকৃত হৃদয়কে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার উখিং মে।
অভিযুক্ত মাসুদুর রহমান হৃদয় কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের ফুলু বাগমারের ছেলে। অন্যদিকে ভূক্তভোগী প্রতিবন্ধি নারী জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের বাসিন্দা।

অতিরিক্তি পুলিশ সুপার উখিং মে বলেন, ভূক্তভোগী প্রতিবন্ধী নারীর বাবার অভিযোগের পরেই আমরা বিষয়টি অতি গুরুত্বের সাথে নিয়ে থানায় মামলা নথিভূক্ত করি। পরে সেই মামলায় অভিযুক্তকে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হৃদয় ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা, সে ব্যাপারে তদন্ত চলমান রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
মামলার বাদী বলেন, গেল ১০ ফেব্রæয়ারি রাত আনুমানিক ৮টার দিকে আমার মানসিক প্রতিবন্ধি মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে খোঁজাখুজির এক পর্যায় পরদিন সকাল ৬টার দিকে বিবস্ত্র অবস্থায় শিবপুর গ্রামের জনৈক মনিরের বাড়ির সামনে খুঁজে পাই। পরে মেয়েকে বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদে সে জানায় ওই গ্রামের বড় খালের পাড় জনৈক বিল্লালের বর্গা জমিতে আমান উল্লাহর আখ মারাই মেশিনের ডেরায় হৃদয় একা পাইয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষণ করে।
projonmo21.com Popular bangla online newsportal