সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধ: ফরিদপুর জেলার সালথা উপজেলার ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হলেন মো: কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: সাখাওয়াত হোসেন। এছাড়াও সাংগঠণিক সম্পাদক হিসেবে জাকির হোসেন আলোক নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার ঢাকার চন্দ্রিমা উদ্যানে অনুষ্ঠিত এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সদস্যদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।প্রতিষ্ঠাকালীন সদস্যদের ভোটে নির্বাচিত এই সংগঠনের এটি দ্বিতীয় কমিট।

প্রতিষ্ঠাকালীন এই সংগঠনের সভাপতি ছিলেন ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক ছিলেন মো: তাজুল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি কামাল হোসেন জানান, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। তিনি বলেন, ইউসুফদিয়া স্কুলের গরীব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা করা, এলাকার সামাজিক কর্মকাণ্ডসহ যাবতীয় সেবামূলক কাজ করাই হবে এসোসিয়েশনের মূল লক্ষ।
projonmo21.com Popular bangla online newsportal