সর্বশেষ :
;
Home / সারাদেশ / আলোচিত মিজান হত্যা মামলায় ১ জন গ্রেফতার

আলোচিত মিজান হত্যা মামলায় ১ জন গ্রেফতার

 

দেলোয়ার হোসেন সিকদার।

কালিয়াকৈর ( গাজীপুর)  থেকে।

গাজীপুরের কালিয়াকৈরে বহুল আলোচিত মাটি ব্যাবসায়ী  মিজান হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী মো: আলীম(৩৮) কে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গত ৫ এপ্রিল মধ্য রাতে সাভারের  লালটেকি এলাকায় অভিযান চালিয়ে তাকে  গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত মো: আলীম উপজেলার ঢালজোড়া এলাকার মৃত নিয়ত আলীর ছেলে। সে মিজান হত্যা মামলার ২ নং আসামি।

অভিযান পরিচালনাকারী ও মামলার তদন্ত কারী কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই  সাইফুর রহমান মুন্সি জানান, মাটি ব্যবসায়ী মিজানকে  হত্যার পর আসামি গন এলাকা ছেড়ে গা ঢাকা দেয়,  এবং ঘন ঘন তারা তাদের  স্থান পরিবর্তন করায়  তথ্য প্রযুক্তি ব্যবহার করে লোকেশন সনাক্ত করেও আসামিরা ধূর্তপ্রকৃতির হওয়ায় তাদের ধরতে কিছুটা সময় নিতে ও বেগ পেতে হয়েছে।

তিনি বলেন, এজাহার ভুক্ত ২ নং আসামি আ: আলীম(৩৮) কে গ্রেফতার করার পর সে হত্যাকান্ডে সরাসরি জড়িত  থাকার কথা স্বীকার করেছে।   খুনিরা যতই ধুরন্ধর হওক না কেন বাকী  আসামিরাও খুব শীঘ্রই  আইনের আওতায় আসবে।                            উল্লেখ্য গত ২৪ মার্চ শুক্রবার বিকেলে মিজান কে তার বাড়ি থেকে ব্যবসার কথা বলে ডেকে নিয়ে পাশের আড়াই গন্জ বাজারে শত মানুষের সম্মুখে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে মুমূর্ষুবস্হায় ফেলে রেখে যায়। পড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন রাতেই মিজানুর রহমান মারা যায়।  এ ঘটনায় নিহত মিজানুর রহমানের স্ত্রী বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করলে আসামিরা গা ঢাকা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;