মামুন আব্দুল্লাহ,বিশেষ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নামের মিল থাকার সুযোগ নিয়ে এক মৃত মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি করে ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ নামে একজনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। প্রকৃত মুক্তিযোদ্ধা আবুস সামাদ,থানা সিংগাইর,জেলা মানিকগঞ্জ। সে ২০০৭ সালে মৃতবরন করেন। সেই সুযোগে নামের সাথে মিল থাকায় দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের গালা গ্রামের আব্দুস সামাদ ছেলের সহযোগিতার মুক্তিযোদ্ধা হয়ে যান। তার ছেলে ময়নাল হোসেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ভুলতথ্য দিয়ে তার পিতাকে মুক্তিযোদ্ধা বানানোর কাজে সহযোগিতা করেন।

কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা মৃত আব্দুস সামাদের মেয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সহযোগিতার পরবর্তীতে নিজের পিতার নাম মুক্তিযোদ্ধা তালিকায় লিপিবদ্ধ করেন। তার মেয়ে সিংগাইর থানার ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের বিরুদ্ধে (মামলা নং ২১(৯)২০২২) মামলা দায়ের করেন। মামলার গ্রেফতারি পরোনা জারি ছিল। জেলা পুলিশ সুপারের নির্দেশে দৌলতপুর থানার এএসআই মাসুদ রানা ও রস্তম আলীর যৌথ অভিযানে ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে আটক করা হয়।দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন-গ্রেফতারি পরোনা থাকায় আসামি ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal