হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা, নীলফামারী, প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরন।
বৃহস্পতিবার উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজল প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,
বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হামিদুর রহমান, মুক্তিযোদ্ধা এহসানুল হোক চানু, শিক্ষাবিদ আব্দুল গফ্ফার, আব্দর রহমান মিন্টু,,সহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও সন্তান কমান্ডের আহবাযক আসাদুজ্জামান স্টালিন,প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে সকল বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও
নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।
projonmo21.com Popular bangla online newsportal