কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
রূপগঞ্জ-কালীগঞ্জ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মুহাম্মদ মাহফুজুর রহমান কে সভাপতি রিয়াজ উদ্দিন খানকে সাধারন সম্পাদক করে নবনির্বাচিত কমিটি ঘোষনা করেন নির্বাচন কমিশনার ওয়াহিদ হাসান।
নবনির্বাচিত কমিটির সভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান তুমলিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার। পাশাপাশি তিনি কালীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি হিসেবে দলীয় দায়িত্ব পালন করছেন।

নবনির্বাচিত কমিটিতে যারা রয়েছেন সহ-সভাপতি শিহাবুল ইসলাম ভূইয়া, যুগ্ম সম্পাদক মো.সাহাবুদ্দিন মোল্লা, কোষাধ্যক্ষ মো.ইউনুছ আলী, সদস্য মাহাবুবুল হক, সোহেল আরিফ, সাইফুল ইসলাম, শামসুন্নাহার বেগম, রিনা বেগম, শ্যামলী গমেজ ও সিমা রানী শর্মা।
ঃ
projonmo21.com Popular bangla online newsportal