সর্বশেষ :
;
Home / সারাদেশ / মেহেরপুরে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক -১

মেহেরপুরে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক -১

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরে অভিযান চালিয়ে ০৩ কেজি গাঁজসহ মোঃ রুহুল আমিন রাহুল নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২।

 

 

৫ এপ্রিল বুধবার সকাল ১১ টা ২০ মি. সময় মেহেরপুর জেলার গাংনী থানাধীন কাজীপুর কাচারীপাড়া গোরস্থান সংলগ্ন কাজীপুর হইতে বুড়িপোতাগামী রাস্তা থেকে তাকে আটক করা হয়।

 

 

 

আটককৃত মোঃ রুহুল আমিন রাহুল (৩৮) কুষ্টিয়া জেলার কুষ্টিয়া ইবি থানার

নৃসিংহপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে

 

 

 

 

 

৫ এপ্রিল বিকেল সোয়া ৫ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ এর অধিনায়ক মোঃ গোলাম ফারুক জানান,দীর্ঘদিন ধরেই আটককৃত ব্যাক্তি মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখান থেকে তাকে আটক করা জয়। এসময় তার হেফাজতে থাকা ৩ কেজি গাঁজা ১ টি মোটরসাইকেল ১ টি মোবাইল ও নগদ( ১) এক হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে মেহেরপুরের গাংনী থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;