সর্বশেষ :
Home / সারাদেশ / দৌলতপুরে জামাত,বিএনপির নৈরাজ‍্য ঠেকাতে যুবলীগ, ছাত্রলীগের প্রতিবাদ মিছিল

দৌলতপুরে জামাত,বিএনপির নৈরাজ‍্য ঠেকাতে যুবলীগ, ছাত্রলীগের প্রতিবাদ মিছিল

মামুন আব্দুল্লাহ,মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে জামাত, বিএনপির নৈরাজ্য ঠেকাতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ প্রতিবাদ মিছিল করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে পার্টি অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল বেড় করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ছাত্রলীগের পাটি অফিসে শেষ হয়।
প্রতিবাদ মিছিলের পথসভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম,উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ন কবির শাওন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক এসএম আতোয়ার রহমান,দৌলতপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ হাসান ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শাওন,যুবলীগ নেতা মোঃ জাহাঙ্গীর মিয়া,শ্রমিকলীগ নেতা মাসুদ, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ পলাশ,সাংগঠনিক সম্পাদক কিলটন মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!