সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে পূর্ব শক্রতার জেরে গাছের সাথে শক্রতা!

কালীগঞ্জে পূর্ব শক্রতার জেরে গাছের সাথে শক্রতা!

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর জমির বেশ কিছু ফলজ গাছের চারা কেটে ফেলেছে মো. জামাল উদ্দিন (৫২) নামের এক ব্যক্তি। এ কাজে বাঁধা দিতে গেলে প্রতিবেশী মো. কাশেম মোল্লা (৫৫) ও মো. শাহজাহান মোল্লাকে (৫০) এলোপাথারি মারধর করে জখম করেছে প্রতিপক্ষ লোকজন। ঘটনাটি উপজেলার বক্তারপুর ইউনিয়নের আটলাব পশ্চিমপাড়া গ্রামে ঘটেছে।

 

এ ঘটনায় মো. জামাল উদ্দিনের নাম উল্লেখ করে আরো ৫/৬ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. শাহজাহান মোল্লা।

গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় অভিযুক্ত জামাল উদ্দিনের সাথে কথা বললে তিনি প্রতিবেদককে বলেন, আমার জায়গার গাছ আমি কেটেছি এতে কার কি ? আপনার প্রতিবেশী বলছে ওটা তাদের জায়গা। তাছাড়া কয়েকবার বিচার শালিশ করেও দিয়েছে প্রতিবেদকের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ওই সময়কার বিচার মানি না। বিচার না মানলে আইনগত যেতে পারতেন। কিন্তু গাছ কেন কাটলেন ? জবাবে জামাল উদ্দিন বলেন, জমি ওদের হলে আমি গাছ কাটার জরিমানা দিবো।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শক্রতার জের ধরে অভিযুক্তরা সোমবার দুপুরে প্রতিবেশীর ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীদেরকে অশ্লীল গালাগাল করতে থাকে। এর প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা মারতে আগাইয়া আসে। এক পর্যায়ে ভুক্তভোগীদের ক্রয়কৃত জমির বেশ কিছু আম, জাম, কাঁঠাল, আমলকি ও জলপাই গাছের চারা কেটে নেয়। বাঁধা দিতে গেলে প্রতিবেশী কাশেম ও শাহজাহানকে এলোপাথারি মারধর করে জখম করেন প্রতিপক্ষরা। এ সময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসলে প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়।

কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল আউয়াল বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল গিয়েছি। দুই পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থাকতে বলা হয়েছে। পাশাপাশি জমির কাগজপত্র নিয়ে স্থানীয় গণ্যমান্য লোকজন নিয়ে বিষয়টি সমাধানের জন্য ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার বিচার শালিস হয়েছিল। কিন্তু কাগজপত্র দেখে শালিসের রায় দিলেও জামাল ও তার লোকজন মানেনি। তবে তারা চাইলে বিষয়টি মিমাংসার জন্য আমি আবারও চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;