সর্বশেষ :
;
Home / সারাদেশ / মেহেরপুর বিএনপি’র বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন

মেহেরপুর বিএনপি’র বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন

 

 

মেহেরপুর প্রতিনিধিঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল-ডাল, তেল-গ্যাস-বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও আওয়ামী লীগ সরকারে সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে মেহেরপুর জেলা বিএনপি‘ অবস্থান কর্মসূচি পালন করেছে গতকাল শনিবার সকাল ১১ টার সময় জেলা বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপি’র কার্যালয় প্রাঙ্গনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুন্ডু।

পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। অবস্থান কর্মসূচীতে মেহেরপুর জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;