সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বৈদ্যুতিক সরঞ্জামসহ গ্রেপ্তার -১

কালিয়াকৈরে বৈদ্যুতিক সরঞ্জামসহ গ্রেপ্তার -১

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি বিদ্যুৎ উপকেন্দ্র থেকে শনিবার

বৈদ্যুতিক সরঞ্জাম চুরি পালিয়ে যাওয়ার সময় আকবর আলী (৪৫) নামের একজনকে

ধরে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। আটককৃত ব্যক্তি হলো, রাজশাহী জেলার

চার ঘাট উপজেলার রাউথা এলাকার সেকেন্দার আলীর ছেলে আকবর আলী(৪৫)। সে

উপজেলার লতিফপুর এলাকায় ইউনূসের বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে বেকার জীবন

কাটাচ্ছিল।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালিয়াকৈর শাখা অফিস ও পুলিশ জানায়,

কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি উপকেন্দ্র -৪ এর বাউন্ডারি ওয়াল টপকে দিনের

বেলায় একদল চোর ভিতরে প্রবেশ করে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে একটি

অটোরিক্সায় ভরে নিয়ে যেতে থাকে। এসময় উপকেন্দ্রে দায়িত্বরত লাইনম্যান শাহালম

সিসি ক্যামেরায় দেখতে পেয়ে চোর বলে ধাওয়া করে ১জনকে আটক করেন। এসময়

৩-৪ জনের আরো চোরের সদস্যরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে ব্যাটারী চালিত

একটি অটোরিকশা ও গ্রাউন্ডিং তামার তার সহ আকবর আলীকে পুলিশে সোপর্দ

করা হয়।

এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর এজিএম নাজমুল হাসান বাদী হয়ে

কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান,বিষয়টি আমার জানা নেই। তবে

কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!