দেলোয়ার হোসেন সিকদার
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা বাগান এলাকায় ১ এপ্রিল শনিবার বিকেলে মৌচাক – ফুলবাড়ীয়া সড়কে রিসোর্টের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গত কয়েক বছর যাবৎ রিসোর্টের নামে কর্তৃপক্ষ গড়ে তুলেছে অবৈধ পতিতালয়। রমরমা ব্যবসা করে আসছে ঐ চক্রটি।

”তুরাগ ওয়াটার ফ্রন্ট’ নামে রির্সোটটি কালিয়াকৈর থানা হতে প্রায় বিশ কিলোমিটার দূরত্বে চা বাগান নামক এলাকায় অবস্থান হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ওই রিসোর্ট টি এ অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছে। পবিত্র রমজান মাসেও তাদের এই অবৈধ অসামাজিক কার্যকলাপ বন্ধ না হওয়ায় স্থানীয় এলাকাবাসী ৩০ মার্চ শুক্রবার বিকেলে অবৈধ তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসোর্টটির এ অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে গেলে শাহীন আলমগীরের লোকজন এলাকাবাসীর উপরে চড়াও হয় এবং এলো উপাতারি ভাবে পিটিয়ে দুইজনকে আহত করে। এরই প্রেক্ষিতে ১ এপ্রিল শনিবার বিকেলে অবৈধ রিসোর্ট বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, আবুল কাশেম, মাসুদ রানা, রেজাউল ,সামিরা সুলতানা, এহসানুল হক, নেহাস মৌলভী, রহম বেপারী, নাসরিন আক্তার, নার্গিস আক্তার, শফিকুর রহমান, মমতাজ বেগম, ফাহমিদা আক্তার ,রিফা আক্তার সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বক্তারা তুরাগ রিসোর্ট এর অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনকে অনুরোধ জানান।
projonmo21.com Popular bangla online newsportal