সর্বশেষ :
Home / সারাদেশ / খুলনার দিঘলিয়াই ভৈরব সেতু নির্মাণ

খুলনার দিঘলিয়াই ভৈরব সেতু নির্মাণ

শাহাদাত হোসেন নোবেল,খুলনার প্রতিনিধি:
দিঘলিয়া ভৈরব সেতুর ভূমি অধিগ্রহণের সকল সমস্যা সমাধান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সড়ক বিভাগের কাছে ভূমি হস্তান্তর।সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ নিরসন হলো #ভৈরব_সেতু দিঘলিয়া প্রান্তের জমি সংক্রান্ত জটিলতা । আজ দিঘলিয়া প্রান্তে জেলা প্রশাসনের পক্ষ হতে সড়ক ও জনপদ অধিদপ্তর এর নিকট ভূমি হস্তান্তর করা হয়। ব্রিজের কাজ এখন থেকে বিরতিহীন ভাবে চলবে বলে ব্রিজের কাজে নিয়জিত ঠিকাদার প্রতিষ্ঠান নিশ্চিত করেছেন।
ভূমির মালিকগণকে দ্রুততম সময়ের মধ্যে চেকে টাকা প্রদান করা হবে। কেউ আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। আপনাদেরকে যথা সময়ে জেলা প্রশাসন কর্তৃক টাকা প্রদান করা হবে এ বিষয় সতর্ক করেন দিঘলিয়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।
দিঘলিয়া ভৈরব সেতুর ভূমি সমস্যার সমাধান হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দিঘলিয়া উপজেলার সর্বস্তরের জনগণ পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছন।হস্তান্তর অনুষ্টানে টেলিফোনে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড.মসিউর রহমান,এ সমায় অন্যান্যোন মধ্য উপস্তিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম,উপজেলা নির্বাহি অফিসার মো:মাহাবুবুর আলম,দিঘলিয়া উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান এম এ রেজা বাচা সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!