মোঃআসাদুজ্জামান নুর
শুক্রবার বিকেলে ইফতারের আগ মুহূর্তে কালিগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ডের সামনে ডিজিটাল চক্ষু হাসপাতালের নিচতলায় এক্স ম্যান স্টুডিও সেলুনের উদ্বোধন করা হয়।
এক্স ম্যান স্টুডিও সেলুনের ফিতা কেটে উদ্বোধন করেন কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ও ৪নাং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাদল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন স্টুডিওর প্রতিষ্ঠাতা স্বত্বাধীকারি কাজী দিপু, হিমেল খান, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক রতন আকন্দ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, কালিগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম আই লিকন, সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লা, কালীগন্জ উপজেলা রিপোর্টাস ইউনিটির সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ শফিকুল কবীর, ক্রীড়া সম্পাদক মোঃশাহনেওয়াজ , কালিগঞ্জ উপজেলা সেলুন মালিক সমিতির সভাপতি, শান্তি চন্দ্র শীল এবং ব্যাবসায়ী,রাজনীতিবিদ ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের সফলতা কামনা করে দোয়াও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal